By Afsana Kishwar

পোস্ট না করা চিঠি

রবিবারের সকালটা আজকে অন্যরকম-পর্দার বাইরে অনেকদিন পর রোদের খিলখিল হাসি,সাথে তাপমাত্রা প্লাস। কোন দৌড়ঝাঁপ নেই,পূর্ণ ছুটির দিন। অভ্যাসে মোবাইলে টানতেই কেন যেন মনে হলো আম্মু তোমাকে একটা ফোন দেয়া দরকার। নিজের মনে হাসলাম-তুমি এখন ফোনের বাইরে মহাকাশে ঘুরছো আনমনে। বহুকাল পরে তোমার জন্যে শোক হলো না,মন খারাপ হলো না বরং কেমন যেন একধরনের পালক অনুভব […]

By Afsana Kishwar

অমীমাংসিত দ্বন্দ্ব

মনের গহীনে লুকানো ইচ্ছা-তুমি কি আমার তেমন একজন? উহুঁ,আসল মানুষটাকে খোঁজে না কেউ হয়ে গেলে ইচ্ছে পূরণ। শুধু অভ্যাসে তোমার কাছে ছুটে যাই? নাহ,অভ্যাস তো আবার ভালো-মন্দ হতে পারে দুইটাই। প্রয়োজন,দরকার-তুমি কি আমার মৌলিক চাহিদা? ধ্যাৎ,প্রয়োজন ফুরালে তাহলে তো বলা যেত অনায়াসে আলবিদা। আমার দুনিয়া তোমার চারপাশে ঘুরছে? শুনো শুনো দুনিয়া এক তুফানের মতো,খতম হবেই […]

By Afsana Kishwar

কাছাকাছি ক্যামেরার কেরামতি

টবে পানি দেয়া হয়নি, তাড়াহুড়ো করে স্যান্ডেলে পা গলাতে গলাতে তুপার মনে পড়ে। বাইরে বেরোতেই ত্বকে একধরনের জ্বালা ধরে যায়। সকাল মাত্র আটটা। দুপুর বারোটার তাপ সূর্য এখন থেকেই অকৃপণ হাতে ঢালা শুরু করেছেন। গিয়েই আজ কি কি কাজ তা ভাবতে ভাবতে তুপা রিকশার জন্য ইতি উতি চাইতে থাকে। এই সময়টা মনে হয় রিক্শাওয়ালাকে বিয়ে […]

By Afsana Kishwar

অংকঘেরা আটপৌরে চিঠি

আমার চাইতে মাত্র ১৪ বছরের বড় পাত্রের সন্ধান আববা নিয়ে এসে আমাকে যখন ফটো দেখতে বলেন,আমি কিছু বলি না। আব্বার কথার বাইরে কি আমার বলার কিছু আছে?এমন না যে আব্বা আমাকে ভালোবাসেন না,স্নেহ করেন না। সবই করেন। আমাদের অর্থনৈতিক অবস্থাও যথেষ্ট ভালো। সমস্যা আব্বার হার্টে। একবার এটাক হয়েছে। সব সময় দুশ্চিন্তা করেন। আমি শুধু আব্বাকে […]

By Afsana Kishwar

কাল্পনিক

২০১৬ সালে টাম্পাকো প্লাস্টিক কারখানায় আগুন লাগলে এ গল্পটি বা অভিব্যক্তি তুলে ধরি। যখন দেখি কোথাও কিছু পরিবর্তন হয় না বড় আফসোস লাগে… 👿রুবেল নিতান্ত কাকতালীয়ভাবে ঐ পথটা দিয়ে যাচ্ছিলো। মনে ছিল শেষ অফিসের আনন্দ ও বাড়ী ফেরার নানা পরিকল্পনা। বেরসিক দেয়াল কারখানার কি ছাতামাথা বিস্ফোরণে তার গায়ে ধ্বসে পড়বে,সে কি জানতো! রুবেল এও জানতো […]

By Afsana Kishwar

দ্রোহ ও দহন

রূপবতী কন্যাদের কাহিনী যেমন হয় ঠিক তেমন লাগলো না আমার রূপার গল্পটা। কয়েক দশক ধরে রূপা নামের যে চরিত্র আমরা চিনি তেমন নয় কেন রূপা এ প্রশ্নটা স্ট্র দিয়ে জ্যুস খেতে খেতে আমার মনে হচ্ছিলো। এ মনে হওয়াটা আজ প্রায় তিন বছর হতে চললো কিন্তু আমার মাথা থেকে অক্ষরের রূপ দিতে সময় পাওয়া গেল না। […]

By Afsana Kishwar

বিলাই_চোখের_মানুষ

সেই যে আফগানিস্তানে যুদ্ধের সময় এক সবুজ চোখা নারীর ছবি বিশ্বখ্যাত হলো,সেই ছবি দেখার পর থেকে নাবিলা কেন যেন চোখের মণির অন্য রঙ দেখলেই সে মানুষের দিকে দ্বিতীয়বার ফিরে তাকায়।নাবিলার গ্রাজুয়েশনের শেষ ধাপ ইন্টার্নশিপ,সেজন্য ও এই সফটওয়্যার কোম্পানিতে এসেছে তিন মাসের শিক্ষানবিশি সমাপ্ত করতে। প্রথম দর্শনেই নাবিলার হৃৎস্পন্দন বন্ধ হবার যোগাড় হয় কটা চোখের সুফিয়ান […]

By Afsana Kishwar

বাস যাত্রার সেকাল-একাল

মনে করেন যে উচ্চতা তখন চারফুট,বয়স চার দুগুণে আট। কিন্ডারগার্টেন ছেড়ে এলাকার প্রসিদ্ধ হাইস্কুলে ভর্তির মহড়া দিলাম,নানা পুলসিরাত পার হয়ে এডমিশন ও নিলাম। সেই কাক ডাকা ভোরে বাসা থেকে বের হতে হয়,সোয়া ছয়টা। এমন দূরত্ব বাসা থেকে যে রিকশা ভাড়া দেবার সামর্থ্য নেই। কাজে কাজেই বাস,লোকাল বাস ই আমার ভরসা। আট পেরোনো বাচ্চাকে মা প্রথম […]

By Afsana Kishwar

#Stop_Rape

#NotAllMen r rapists,we do believe.But u r d one,man,who can bring a spring in this country without #Rape. #Stop_Rape (সব পুরুষ ধর্ষক নয়,অবশ্যই বিশ্বাস করি। কিন্তু আপনি ই সেই পুরুষ যে ধর্ষণবিহীন একটি বসন্ত আনতে পারেন এ দেশে। #ধর্ষণ_বন্ধ_করুন)