তোমার সাথে ২০০১ এ দেখা না হলে কি হতো?তোমার কিছু হতো না। আমার জীবনের অনেক পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন না ও ঘটতে পারতো।
তোমার সাথে আমার সম্পর্ক কি?
বন্ধু আমরা?
অবশ্যই।
আর?
বাকীগুলো ঠিক বুঝি না। দু একবছরের বয়সের ভেদের সুবিধা আমি পুরোদমে উঠিয়েছি “আপু” ডেকে ডেকে। তোমার নাম আমার কাছে “শাবানা আপু” হয়ে আছে প্রথম দিন থেকে। কখনো শাবানা বা লিমা ডাকা হয়নি।
তুমি বড়বোনসুলভ বিভিন্ন শাসনে বাঁধতে কম কসরত করনি।
আমি কখনো মেনেছি,কখনো মানিনি।
তুমি আমি সবচাইতে আনন্দের সময় যেমন যাপন করেছি,অনেক বেদনার দুর্বহ পাহাড় ও একসাথে মাথায় নিয়ে হেঁটেছি।
তোমার প্রবাস আমাদের সেই যৌথ সম্পাদনার সময়কালে থাবা দিয়ে যাচ্ছে বেশ কয়েকবছর।
আমরা এখন আর ফোনে একে অন্যের দিনযাপনের হিসেব রাখি না।
তুমি কয়টা জব করো বা তোমার বসের নাম কি সেও আমি জানি না। তোমার বাসার ঠিকানাটাও আমার আজ মুখস্থ নেই।
তোমার ঐ মোবাইলটা অফ হলে যোগাযোগ হয়তো থাকবে না।
তোমার আমার হয়তো বোন হবার কথা ছিল। আমাদের হয়তো একছাদের নীচে বসবাসের কথা ছিল।
মাঝে মাঝে মনে হয় প্যারালাল কোন ওয়ার্ল্ডে লোচন শাবানা আপু আগের মতোই হাসছে,একসাথে গান শুনছে বা অফিস কেটে ফুচকা খাবার প্ল্যান করছে।
আম্মুকে নিয়েও আমার এমন বিভ্রম হয়।
আমাদের কখনো কোথাও একসাথে হবার তেমন কোন সম্ভাবনা নেই। তবু আমরা ছিলাম। একবিংশ শতাব্দীর কতগুলো বছর আমরা এই ভীষণ বাস্তবতাকে বস্তায় ভরে মাঝ দরিয়ায় ডুবিয়ে কখনো রেস্টুরেন্ট,কখনো রিকশায়,কখনো সিলেট,কখনো চট্টগ্রাম রাঙ্গামাটি,কখনো পদ্মা রিসোর্ট,কখনো শ্রীমঙ্গল,যমুনা সারকারখানা,যমুনা রিসোর্ট,মেঘনা নদীতে ঘুরে বেড়িয়েছি,দাপিয়েছি ঢাকার অনেক পথ।
তোমাকে জন্মদিনের উপহার পাঠানোর আয়োজনটুকুও এখন আর করি না।
তুমি হয়তো দেখবে এ পোস্ট অথবা না।
জন্মদিন শুভ হোক,যেমন চাও তেমন কাটুক।
Howdy! This blog post could not be written any better! Looking at this post reminds me of my previous roommate! He continually kept talking about this. I am going to forward this information to him. Fairly certain he will have a very good read. Thanks for sharing! Holli Gabbie Tri
My relatives every time say that I am killing my time here at web, but I know I am getting knowledge daily by reading such good content.| Susan Perkin Salema
Great post. I will be going through many of these issues as well.. Margeaux Neal Kee