নস্টালজিকের দর্শন

http://www.mediafire.com/file/yyzmqdzgqfj

তারুণ্য এক বড় উপাদেয় সময়। বিস্বাদ বিষয়কেও হাসির খোরাক হিসেবে উপস্থাপন করার ক্ষমতা রাখে তারুণ্যের লাবণ্য, অকারণ বা কারণে ই উষ্ণ শোণিত।

নানা বিষয়ে কৌতূহলের শেষ নেই- এমনি করেই হাতে পড়ে গেলো সে সময়ের প্রধানমন্ত্রীর জীবনের নানা বৃত্তান্ত। মাঝারী মানের লেখক আর কি করবেন! তিনি ২০০৪ এর ২১ আগস্টের গ্রেনেড হামলা ও এর সাথে তার নিজস্বসূত্রে প্রাপ্ত তথ্যাদি মিলিয়ে লিখে ফেললেন “পরীবানুর শেষরাত্রি” গল্পটি।

ছোট ছোট কয়েকটা গল্প, একজন তখন অনেকের লিখা নিয়ে একটি সংকলন বের করবেন,সেই মলাটে জায়গা পেলো সিমি বানুর মৃত্যুতে অক্ষম ক্রোধে লিখা “অপারেশন ক্লিন ডিক” গল্পটিও।

” মোমবাতি” চরম পুরুষতান্ত্রিক সিস্টেমের উপর শোধ নেয়ার এক সালতামামি।

নস্টালজিয়া শহরে আটকে পড়া প্রকৃতিপ্রেমীদের আহাজারি বা নিজেকে এডজাস্ট করে নেবার সেই পুরানো প্রয়াস। বাতিল,নিজেকে চুক্তি দিয়েও খুন হতে না পারা একজন। যেদিন গেছে নির্মল বন্ধুত্বের যান্ত্রিক পরাজয়ের গোপন দলিল।

আমি জানি এখন আর এসব লিখা হবে না। তারুণ্য বাস্তবতার কাছে নিহত হয়ে যায়,মানিয়ে নেবার খেলায়।

 

 

COMMENTS (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *