সন্ধ্যা,গতকাল সন্ধ্যা ছিল এগারোমাস পর আমার জন্য আশীর্বাদের মতো। মাসের পর মাসের কাজের চাপ,পাগল পাগল করা ঘরে বাইরের দায়িত্ব,আম্মুর ইন্তেকাল সব চারদিক থেকে চেপে যখন আমাকে খেয়ে ফেলছিলো বিরাট হা করে তখন আমি কাল সন্ধ্যায় একা চিৎকার করে কাঁদতে পেরেছি।
নিজেকে অনেক হালকা লাগলো।
মানুষ হিসেবে আবেগের কাছে আত্মসমর্পণ কখনো কখনো অনেক জরুরী।
মানসিক একাকীত্ম,অহেতুক কাজের বোঝা যেদিন ঝেড়ে ফেলতে পারব আমি আরো ভারশূন্য হয়ে যাব নিঃসন্দেহে।
পৃথিবীর কত জায়গা না দেখে মরে যাব ব্যাংকের প্রফিট বাড়াতে আর পাঁচজনের কাজ নিজে একা করতে করতে মাঝে মাঝে ভাবি।