চার রাস্তার মোড়ে সিগন্যালে বসে আছি
কোনদিকে ইন্ডিকেটর দেব লাগছে ভেজাল
চোখের কোণে ‘তুমি’ নামক বেয়াদব রোদ
মাথাখারাপ নাশকতা চামড়ায় বারুদ
প্ররোচিত রক্ত জ্বলন্ত উল্কি ভাঁজে -ক্লিভেজে
কেউ বুঝছে না যন্ত্রণার অনুবাদ
সামনে আমার কানাগলি আর পেছনে গিরিখাদ
প্রস্তুত বন্দরে সরে গেছে প্রতিটা গরাদ
এত শীতেও আমার তাপে চাউর সব প্রদেশ,
ফিরে এসো আয়নার বিভ্রম করে শেষ
আমাদের রয়ে গেছে বাকী এখনো
একত্রে বিস্ফোরিত হবার আদি সংশ্লেষ।
